তাজিনের ব্যাংকটি সাজিনের ব্যাংক অপেক্ষা কেন আলাদা প্রকৃতির? তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ব্যাংকের কার্যভিত্তিক বৈশিষ্ট্যের ভিন্নতায় তাজিন যে ব্যাংকে কর্মরত তা একটি বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকটি সাজীনের ব্যাংকের বৈশিষ্ট্য অপেক্ষা ভিন্ন।বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হলো জনগনের কাছ থেকে অর্থ বিভিন্ন হিসাব (চলতি, সঞ্চয়ী ও স্থায়ী)-এর মাধ্যমে আমানত হিসেবে সংগ্রহ করা। এছাড়াও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনীয় অর্থের যোগানে এই ব্যাংক ঋণদানসহ বৈদেশিক বাণিজ্যেও সহায়ক ভূমিকা রাখে।উদ্দীপকে সাজীন একটি শিল্প ব্যাংকে কর্মরত। উক্ত ব্যাংকের কাজ হলো কেবল শিল্প খাতের উন্নয়ন নিশ্চিত করা। অর্থাৎ সাজীনের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে একটি শিল্প ব্যাংক। অন্যদিকে, তাজিনের ব্যাংকটি একটি কেন্দ্রীয় অফিসের দ্বারা পরিচালিত হয়। উক্ত ব্যাংকটির প্রধান কাজ হলো আমানত সংগ্রহ ও ঋণদান করা। অর্থাৎ ব্যাংকটির কার্যাবলির বৈশিষ্ট্যসমূহ বাণিজ্যিক ব্যাংকের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের সাজীন ও তাজিনের ব্যাংক দুটি কেবল কার্যাবলির ভিন্নতার জন্য পৃথক। এক্ষেত্রে সাজীনের ব্যাংকটি দেশের শিল্প খাতকে সমৃদ্ধ করার কাজে নিয়োজিত থাকলেও তাজিনের ব্যাংক জনসাধারণের আর্থিক নিরাপত্তা ও ব্যক্তিগত উন্নয়কে নিশ্চিত করে। উপরিউক্ত আলোচনা সাপেক্ষে বলা যায়, ব্যাংক দুটির মধ্যকার কাজের ভিন্নতা পরিলক্ষিত হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তাজিনের ব্যাংকটি সাজিনের ব্যাংক অপেক্ষা কেন আলাদা প্রকৃতির? তা বিশ্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর