আনিস সাহেবের নতুন হিসাবে টাকা জমা করা কি অধিক লাভজনক হবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আনিস সাহেব যে নতুন ব্যাংক হিসাব খোলার চিন্তা করছেন সেটি হলো স্থায়ী হিসাব। উক্ত হিসাবে টাকা জমা করা তার জন্য অধিক লাভজনক হবে।অধিক মুনাফার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহকরা ব্যাংকে স্থায়ী হিসাব খুলে থাকে। মেয়াদপূর্তিতে গ্রাহকরা অধিক মুনাফাসহ জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ পান।উদ্দীপকে আনিস সাহেব তার সঞ্চয়ী হিসাবের জমাকৃত অর্থ নির্দিষ্ট সময়ের জন্য লাভজনক হিসাবে জমা রাখতে আগ্রহী। অর্থাৎ এমন একটি ব্যাংক হিসাব খোলার চিন্তা করছেন যা থেকে তিনি নির্দিষ্ট সময় পরে অধিক মুনাফা সহ জমাকৃত অর্থ ফেরত পাবেন।উদ্দীপকের পরিস্থিতিতে আনিস সাহেবের জন্য ব্যাংকের স্থায়ী হিসাব অধিক উপযোগী। কারণ স্থায়ী হিসাবের গ্রাহকগণ নির্দিষ্ট মেয়াদে অর্থ বিনিয়োগের পাশাপাশি অন্যান্য ব্যাংক হিসাবের তুলনায় সর্বাধিক মুনাফা পেয়ে থাকেন, যা আনিস সাহেবের চিন্তার সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
আনিস সাহেবের নতুন হিসাবে টাকা জমা করা কি অধিক লাভজনক হবে? ব্যাখ্যা …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর