মি. শাহরুখ অগ্নিবিমার কোন ধরনের পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. শাহরুখ অগ্নিবিমার আওতাভুক্ত নির্দিষ্ট বিমাপত্র গ্রহণ করেছেন।এ ধরনের বিমাপত্রে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির বিপক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ মূল্যের কথা উল্লেখ থাকে। যাতে ক্ষতি সংঘটিত হলে বিমা কোম্পানি উল্লিখিত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকে। উদ্দীপকে মি.শাহরুখ তার ৩ কোটি টাকা মূল্যের গার্মেন্টস ফ্যাক্টরির জন্য ২ কোটি টাকার অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। অর্থাৎ বিমাকৃত গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষতিতে মি. শাহরুখ দুই কোটি টাকাই বিমা দাবি করতে পারেন। অগ্নিবিমায় উল্লিখিত পরিমাণ বিমা দাবি পরিশোধ কেবল নির্দিষ্ট বিমাপত্রের ক্ষেত্রেই বিমা কোম্পানি প্রদান করে থাকে। তাই বলা যায়, বিমা দাবি পরিশোধের ভিত্তিতে মি. শাহরুখের গৃহীত বিমাপত্রটি একটি নির্দিষ্ট বিমাপত্র।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. শাহরুখ অগ্নিবিমার কোন ধরনের পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর