বিমা কোম্পানিটি বিমা দাবি প্রত্যাখানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নৌ বিমার ব্যক্ত শর্তাবলি ভঙ্গ হওয়ায় বিমা কোম্পানি কর্তৃক এমভি সাগরকন্যার বিমা দাবি প্রত্যাখ্যান করা যৌক্তিক হয়েছে। নৌ বিমা একটি লিখিত আনুষ্ঠানিক চুক্তি। চুক্তিপত্রে উল্লেখ্য শর্তসমূহ বিমাপত্রের জন্য ব্যক্ত শর্তাবলি। এটি ভঙ্গের কারণে বিমাকারী বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানাতে পারে।উদ্দীপকের এমভি সাগরকন্যা নামে একটি জাহাজ নৌ বিমাপত্রের চুক্তিতে আবদ্ধ হয়। তবে চুক্তিপত্রে জাহাজটি ১ জানুয়ারি ২০১৭ তারিখে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে রিয়াদ বন্দরে যাবে বলে উল্লেখ ছিল। কিন্তু জাহাজটি ৩ জানুয়ারি ২০১৭ তারিখে যাত্রা শুরু করে। পথিমধ্যে সমুদ্রে নিমজ্জিত হিমবাহতে ধাক্কা লেগে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।বিমাপত্রে উল্লিখিত সমুদ্রযাত্রার তারিখ বিমাপত্রের জন্য একটি লিখিত শর্ত। অর্থাৎ যাত্রার তারিখ উভয়পক্ষের সম্মতিক্রমে নির্ধারিত হয় এবং তা চুক্তিপত্রে লিখিত থাকে। এই শর্ত ভঙ্গ হলে বিমাকারী বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানানোর অধিকার রাখে। তাই উল্লেখ্য তথ্য বিশ্লেষণে বলা যায়, বিমা কোম্পানির বিমা দাবি প্রত্যাখ্যান যথার্থ হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা কোম্পানিটি বিমা দাবি প্রত্যাখানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর