উদ্দীপকের আলোকে মি. শাহরুখ বিমা কোম্পানি থেকে কি ২ কোটি ৭০ লক্ষ টাকার ক্ষতিপূরণ পাবে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত তথ্যে ক্ষতিপূরণ মূল্য বিমাপত্রে নির্দিষ্ট থাকায় মি. শাহরুখের পক্ষে ২ কোটি টাকার অধিক ক্ষতিপূরণ গ্রহণ সম্ভব নয়। নির্দিষ্ট অগ্নি বিমাপত্রে ক্ষতিপূরণ মূল্য পূর্বেই নির্দিষ্ট করে বিমা চুক্তি সম্পাদিত হওয়ায় বিমাগ্রহীতা বিষয়বস্তুর ক্ষতিতে উল্লিখিত অর্থই গ্রহণ করে থাকেন। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ কম বা বেশি যাই হোক না কেন বিমা কোম্পানি পূর্বে নির্ধারিত অর্থই প্রদান করে।উদ্দীপকে মি. শাহরুখ ৩ কোটি টাকার গার্মেন্টস ফ্যাক্টরিটি ২ কোটি টাকায় অগ্নিবিমা করেন। গুদামে মালামাল থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গুদামের সমস্ত কাপড় পুড়ে যায়। যার বাজার মূল্য ছিল ২ কোটি ৭০ লক্ষ টাকা। মি. শাহরুখ পরবর্তীতে ক্ষতিপূরণের জন্য বিমা কোম্পানির নিকট ঐ পরিমাণ অর্থ দাবি করেন।উদ্দীপকে মি. শাহরুখ নির্দিষ্ট বিমাপত্র গ্রহণ করায় বিমা কোম্পানি ২ কোটি টাকার অধিক ক্ষতিপূরণ প্রদান করবে না। এ বিমাপত্রের বৈশিষ্ট্য অনুযায়ী বিমাকারী ক্ষতির পরিমাণকে বিবেচনা না করে বিষয়বস্তুর ক্ষতিতে চুক্তির উল্লিখিত পরিমাণ বিমা দাবি পরিশোধে বাধ্য থাকে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. শাহরুখ বিমা কোম্পানি থেকে কি ২ কোটি ৭০ লক্ষ টাক…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর