'জনাব আবিদের ব্যাংক হিসাব একাধারে সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা প্রদান করবে' তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: জনাব আবিদের ব্যাংক হিসাব একাধারে সঞ্চয় ও বিনিয়োগ সৃষ্টি করে এর সাথে আমি একমত।প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা একটি মেয়াদ পর্যন্ত সঞ্চয়ের সুযোগ ও মেয়াদ আনতে এক যুগে বা চুক্তি অনুযায়ী তা উত্তোলনের সুযোগ দিয়ে যে বিশেষ ধরনের ব্যাংক হিসাব খোলা হয় তাকে পেনশন বা বিশেষ সঞ্চয়ী হিসাব বলে।উদ্দীপকে জনাব আবির প্রতি মাসে তিন হাজার টাকা করে ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নেন। চুক্তি অনুযায়ী সে আগামী ১০ বছর তার ব্যাংকের হিসাবে টাকা জমা রাখবে এবং মেয়াদ শেষে এককালীন টাকা উত্তোলন করতে পারবে। এখানে জনাব আবির যে হিসাবটি খুলে সেটি হল বিশেষ সঞ্চয়ী হিসাব।বিশেষ সঞ্চয়ী হিসাবের মাধ্যমে আমানতকারী প্রতিমাসে একটি নির্ধারিত পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখতে হয় এতে তার একটি সঞ্চয়ের সৃষ্টি হচ্ছে। তাছাড়া যখন সে এককালীন হতে মুনাফা সহ অর্থ উত্তোলন করবে এক্ষেত্রে এটি তার বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। তাই বলা যায় জনাব আবিরের হিসাব অর্থাৎ বিশেষ সঞ্চয় হিসাব সঞ্চয় ও বিনিয়োগ সৃষ্টি করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'জনাব আবিদের ব্যাংক হিসাব একাধারে সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা প্রদান করব…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর