'জনাব মিজান কর্তৃক গৃহীত বিমাপত্রটি দেশের টেক্সটাইল শিল্প সম্প্রসারণে সহায়ক' তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব মিজান কর্তৃক গৃহীত বীমাটি হলো গুষ্টি বীমা যা দেশের টেক্সটাইল শিল্প সম্প্রসনের সহায়ক বলে আমি মনে করি। সাধারণত নিয়োগকারী ও বীমা কারীর মধ্যে সম্পাদিত চুক্তি ্বলে কর্মীদের জন্য গৃহীত ভবিষ্যৎ নিরাপত্তা বিমাই হলো গোষ্ঠী বীমা।নিয়োগ কর্তা এই ধরনের বীমা করে কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারে।উদ্দীপকের জনার মিজান একটি টেক্সটাইল মিলের মালিক।তিনি তার প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেছেন।সম্প্রতি যন্ত্র চালানোর সময় তার একজন শ্রমিক দুর্ঘটনার স্বীকার হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করেন।এখানে যেহেতু মিজান তার মিলের কর্মরত শ্রমিকদের নিয়েই বিমাটি গ্রহণ করা হয়েছে তাই এটি হল একটি গুষ্টি বীমা।এই ধরনের বীমাতে কর্মী ও মালিক উভয় শ্রেনী উপকৃত হয়। গোষ্ঠি বিমায় অনেকগুলো জীবনকে একটা বীমা পত্রের আওতায় বীমা করা করায় ্বিমার খরচ এবং সেই সাথে প্রিমিয়ামের হার অনেক কম হয়ে থাকে।ফলে এতে মালিকের ও ও কম খরচ হয়ে থাকে এবং শ্রমিকদেরও জীবনের ঝুঁকির বিপক্ষে একটি ব্যবস্থা গ্রহণ করা যায়।এটা যেমন কোন দুর্ঘটনা হলে বীমা কোম্পানি হতে শ্রমিকরা ক্ষতি পূরণ পাই অন্যদিকে মালিককেও বড় ধরনের ক্ষতিপূরণ প্রদান করতে হয় না।এর ফলে উভয়ের সন্তুষ্টির মাধ্যমে শিল্পটি সঠিকভাবে সম্প্রসারণ হয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'জনাব মিজান কর্তৃক গৃহীত বিমাপত্রটি দেশের টেক্সটাইল শিল্প সম্প্রসার…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর