কার্যাবলির ভিত্তিতে স্টার ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: কার্যাবলির ভিত্তিতে স্টার ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক। এ ধরনের ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে কম সুদে আমানত সংগ্রহ করে। এ আমানত থেকে বড় অঙ্কের মূলধন গঠন করে। এ মূলধন থেকে বেশি সুদের বিনিময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। এভাবে দুই সুদের হারের পার্থক্য থেকে ব্যাংক মুনাফা অর্জন করে। উদ্দীপকের স্টার ব্যাংক লি. কম সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। উক্ত আমানত থেকে ব্যাংকটি বেশি সুদে স্বল্পমেয়াদি ঋণ দেয়। আমানত সংগ্রহের ক্ষেত্রে ব্যাংকের সুদের হার কম হলেও ঋণ দেওয়ার ক্ষেত্রে এর সুদের হার বেশি। এভাবে ব্যাংকটি মুনাফা অর্জন করে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যও মুনাফা অর্জন করা। সুতরাং স্টার ব্যাংক লি.-এর বৈশিষ্ট্য বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কার্যাবলির ভিত্তিতে স্টার ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর