উদ্দীপকে জনাব রিয়াজের ক্ষিপ্ত হওয়ার যৌক্তিকতা ব্যাংকের মূলনীতির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: এ উদ্দীপকে স্টার ব্যাংক লি. কর্তৃক গোপনীয়তার নীতিটি অনুসরণ না করার কারণে জনাব রিয়াজের ক্ষিপ্ত হওয়াটা যৌক্তিক। গ্রাহকের হিসাব ও জমাকৃত সম্পদের সর্বাধিক নিরাপত্তার বিষয়টি জড়িত থাকায় হিসাবের গোপনীয়তার নীতিটি ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনগণ তার সঞ্চিত অর্থ ব্যাংকের কাছে রেখে নিশ্চিত থাকতে চায়। এক্ষেত্রে গোপনীয়তা না থাকলে গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। উদ্দীপকের স্টার ব্যাংক লি.-এ জনাব রিয়াজের একটি হিসাব আছে। তিনি নিয়মিত ব্যাংকের সাথে লেনদেন করেন। কিন্তু ব্যাংক কোনো অনুমতি ছাড়াই তার হিসাবের তথ্য এক আত্মীয়কে জানায়। এতে জনাব রিয়াজ ক্ষিপ্ত হন। তিনি তার হিসাবটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। গ্রাহকের তথ্য গোপন রাখা ব্যাংকের অন্যতম দায়িত্ব। কিন্তু স্টার ব্যাংক লি. জনাব রিয়াজের হিসাবের তথ্য তার আত্মীয়কে জানিয়ে দেয়। এর মাধ্যমে ব্যাংকটি গোপনীয়তার নীতি ভঙ্গ করেছে। তাই বলা যায়, জনাব রিয়াজের ব্যাংকের ওপর ক্ষিপ্ত হওয়া যুক্তিসঙ্গত হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রিয়াজের ক্ষিপ্ত হওয়ার যৌক্তিকতা ব্যাংকের মূলনীতির আলো…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর