উদ্দীপকের ব্যবস্থাপক জনাব তানভীর আহমেদকে যে হিসাব খুলতে পরামর্শ দিয়েছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের ব্যবস্থাপক জনাব তানভীর আহমেদকে চলতি হিসাব খুলতে পরামর্শ দিয়েছেন যা যৌক্তিক। যে হিসাবের মাধ্যমে ব্যাংকিং কার্যদিবসে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা এবং প্রয়োজনমতো যতবার খুশি টাকা উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব সুবিধাজনক । উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, HL ব্যাংকের ব্যবস্থাপক জনাব তানভীরকে সঞ্চয়ী হিসাবের পরিবর্তে অন্য একটি ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন। ব্যবস্থাপক তাকে চলতি হিসাব খোলারই পরামর্শ দেন। কারণ একজন ব্যবসায়ীকে প্রতিনিয়ত আর্থিক লেনদেন করতে হয় এবং বিভিন্ন ধরনের ব্যাংকিং সহায়তার প্রয়োজন পড়ে । যা চলতি হিসাব ভিন্ন অন্য কোনোভাবে লাভ করা যায় না । চলতি হিসাবের অন্যতম সুবিধা হলো এরূপ হিসাব খুলে ব্যাংক চলাকালীন যেকোনো সময় অর্থ জমা ও উত্তোলন স্বল্পমেয়াদি জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যবসায় বিষয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া যায়। এছাড়াও প্রত্যয়পত্র সুবিধার মাধ্যমে একজন ব্যবসায়ী বিদেশ থেকে পণ্য বাকিতে আমদানির সুযোগ পায়। এসব সুবিধা সঞ্চয়ী হিসাব থেকে লাভ করা যায় না। তাই ব্যবসায়ী হিসাবে জনাব তানভীর আহমেদের এ ধরনের সুযোগ-সুবিধার প্রয়োজন আছে বলেই HL ব্যাংকের ব্যবস্থাপক জনাব তানভীর আহমেদকে অন্য একটি হিসাব তথা চলতি হিসাব খুলতে পরামর্শ দিয়েছেন যা অত্যন্ত যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যবস্থাপক জনাব তানভীর আহমেদকে যে হিসাব খুলতে পরামর্শ দিয…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর