জনাব তানভীর আহমেদের সঞ্চয়ী হিসাবটি কেন ব্যবসায়িক লেনদেনের উপযুক্ত নয়? ব্যাখ্যা কর ।
উত্তর: ব্যাংকে হিসাব খোলে ব্যবসায়ীদের যেসব ব্যাংকিং সুবিধা গ্রহণের প্রয়োজন পড়ে তা সথায়ী হিসাবের মাধ্যমে পাওয়া যায় না বিধায় জনাব তানভীর আহমেদের জন্য সঞ্চয়ী হিসাবটি ব্যবসায়িক লেনদেনে উপযুক্ত নয় । যে হিসাবে যতবার খুশি টাকা জমা রাখা গেলেও সপ্তাহে দু'বার বা ব্যাংকের নিয়মানুযায়ী টাকা উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবের অন্যতম অসুবিধা হলো ঋণ গ্রহণে এবং একাধিকবার অর্থ উত্তোলনে বাধা । উদ্দীপকে জনাব তানভীর আহমেদ তার ব্যবসায়িক লেনদেনে HL ব্যাংকে থাকা সঞ্চয়ী হিসাব ব্যবহার করতে আগ্রহী। কিন্তু তার সায়ী হিসাবটি ব্যবসায়িক লেনদেনে প্রকৃতপক্ষে উপযোগী নয়। কারণ ব্যবসায়ী হিসাবে জনাব তানভীর আহমেদদের দৈনিক একাধিকবার অর্থ উত্তোলনের প্রয়োজন হতে পারে কিন্তু সঞ্চয়ী হিসাবে তা সম্ভব না। আবার সঞ্চয়ী হিসাবের গ্রাহকেরা উক্ত হিসাবের বিপরীতে ব্যাংক থেকে কোনো ঋণ সুবিধা বা প্রত্যয়পত্র খোলার সুবিধা পায় নয়। কিন্তু ব্যবসায়ী হিসেবে জনাব তানভীরের এ ধরনের সুবিধার প্রয়োজন অত্যধিক। এ প্রেক্ষিতে বলা যায়, একজন ব্যবসায়ী হিসেবে জনাব তানভীর আহমেদের সঞ্চয়ী হিসাবটি ব্যবসায়িক লেনদেনের উপযুক্ত নয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব তানভীর আহমেদের সঞ্চয়ী হিসাবটি কেন ব্যবসায়িক লেনদেনের উপযুক্ত…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর