এমভি রূপসা কোন ধরনের নৌ বিপদের সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: এমভি রূপসা প্রাকৃতিক নৌ বিপদের সম্মুখীন হয়েছে। প্রাকৃতিক কারণে সংঘটিত বিপর্যয় বা দুর্ঘটনা হলো প্রাকৃতিক বিপদ। এ ধরনের দুর্ঘটনা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। সামুদ্রিক ঝড়, বজ্রপাত, বরফ খণ্ডে ধাক্কা লাগা, শিলাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক নৌ বিপদের উদাহরণ। উদ্দীপকে জনাব শাহীন 'এমভি রূপসা' জাহাজের মালিক। তিনি তার জাহাজের সামুদ্রিক ঝুঁকির বিপরীতে বিমা করেছেন। জাহাজটি সমুদ্রে চলাচলের সময় ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এ ধরনের বিপদে মানুষের কোনো হাত থাকে না। উদ্দীপকে এমভি রূপসা জাহাজ সমুদ্রে বরফখণ্ডের সাথে ধাক্কা লাগা প্রাকৃতিক নৌবিপদের অন্তর্ভুক্ত। সুতরাং, 'এমভি রূপসা' জাহাজটির দুর্ঘটনা এই প্রাকৃতিক বিপদের কারণে হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
এমভি রূপসা কোন ধরনের নৌ বিপদের সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর