উদ্দীপকের বিমা প্রতিষ্ঠানকে বাধা দেওয়ার বিষয়টি যৌক্তিক কি না? বিমার মূলনীতির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী জনাব শাহীনের বাধা দেওয়া অযৌক্তিক। এ নীতি অনুযায়ী সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে বিমাকারী সম্পূর্ণ ক্ষতিপূরণ পরিশোধ করে। অতঃপর বিমাকারী ক্ষতিগ্রস্ত সম্পত্তির অবশিষ্ট অংশের মালিকানা পায়। উদ্দীপকে জনাব শাহীন 'এমভি রূপসা' জাহাজের মালিক। তিনি তার জাহাজের সামগ্রিক ক্ষতির বিপরীতে নৌ-বিমা চুক্তি করেছেন। জাহাজটি সমুদ্রে ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। বিমা প্রতিষ্ঠান জনাব শাহীনকে ক্ষতিপূরণ পরিশোধ করে। পরবর্তী সময়ে বিমা প্রতিষ্ঠান জাহাজটি উদ্ধার করে মালিকানা দাবি করে। তবে জনাব শাহীন এতে বাধা দেয়। 'এমভি রূপসা' জাহাজটির সামগ্রিক ক্ষতি হয়েছে। ফলে বিমা প্রতিষ্ঠান যাচাই-বাছাই করে জনাব শাহীনকে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ পরিশোধ করে। স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী জাহাজটির কোনো অংশ উদ্ধার করা গেলে তার মালিকানা বিমা প্রতিষ্ঠান পাবে। বিমাকারী ক্ষতিগ্রস্ত জাহাজটি উদ্ধার করে। ফলে আইন অনুযায়ী এর মালিক বিমা প্রতিষ্ঠানই হবে। তাই বিমা প্রতিষ্ঠানকে বাধা দেওয়ার বিষয়টি যুক্তিসঙ্গত হয়নি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিমা প্রতিষ্ঠানকে বাধা দেওয়ার বিষয়টি যৌক্তিক কি না? বিমার…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর