অর্থের নিরাপদ লেনদেনের জন্য জনাব রফিক চেকে যে পদ্ধতি ব্যবহার করেছেন, তার তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: অর্থের নিরাপদ লেনদেনের জন্য জনাব রফিক কর্তৃক চেকে দাগ কাটা পদ্ধতির তাৎপর্য রয়েছে। বাহক বা হুকুম চেকের উপরে বামকোণে আড়াআড়ি দুটি দাগ টেনে দেওয়া হলে তাকে দাগকাটা চেক বলা হয়। প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে এ চেকের টাকা উঠাতে হয়। তাই এ চেক বেশি নিরাপদ। উদ্দীপকে জনাব রফিক একটি চেক পান। তিনি চেকটির বাম কোণায় আড়াআড়ি দুটি দাগ টেনে ব্যাংকে পাঠান। এতে চেকটি দাগকাটা চেকে পরিণত হয়। তিনি মনে করেন চেকে দাগকাটার কারণে এর নিরাপত্তা বেড়ে যায়। দাগকাটা চেকের টাকা প্রকৃত প্রাপক ছাড়া কেউ সংগ্রহ করতে পারে না। কারণ শুধু প্রাপকের হিসাবের মাধ্যমে এর অর্থ সংগ্রহ করা যায়। এতে অর্থের নিরাপত্তা বেড়ে যায়। তাই কেউ ইচ্ছা করলেও অর্থ চুরি বা জালিয়াতি করতে পারবে না। সুতরাং বলা যায়, অর্থের নিরাপদ লেনদেনের জন্য জনাব রফিকের চেকের কোণায় দাগ টানা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
অর্থের নিরাপদ লেনদেনের জন্য জনাব রফিক চেকে যে পদ্ধতি ব্যবহার করেছেন…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর