মি. নয়ন কর্তৃক প্রদত্ত অর্থকে বিমার ক্ষেত্রে কী বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: মি. নয়নের দেওয়া অর্থকে বিমার ক্ষেত্রে প্রিমিয়াম বলা হয়। বিমাকারীর ক্ষতিপূরণের প্রতিশ্রুতির বিপরীতে যে আর্থিক মূল্য পরিশোধ করা হয় তাই হলো প্রিমিয়ায়। এটি হলো ঝুঁকি বহনের প্রতিদান। প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী ক্ষতিপূরণ করে। উদ্দীপকে মি. নয়ন জাহাজ প্রতিষ্ঠানের মালিক। তিনি তার জাহাজের নিরাপত্তার জন্য বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বিমা করেন। এজন্য বিমা প্রতিষ্ঠানকে তিনি একত্রে আট লক্ষ টাকা পরিশোধ করেন। বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানি এই অর্থের বিনিময়ে মি. নয়নের জাহাজের সম্ভাব্য ক্ষতির বিপরীতে আর্থিক নিরাপত্তা দিবে। এই বিনিময় মূল্যটি বাৎসরিক, মাসিক বা এক কালীন পরিশোধ করা যায়। মি. নয়ন এক কালীন মূল্য পরিশোধ করেছেন। এই বিনিময় মূল্যটি হলো প্রিমিয়াম।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. নয়ন কর্তৃক প্রদত্ত অর্থকে বিমার ক্ষেত্রে কী বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর