'ডলারের মূল্য বাড়ার ফলে জনাব রাফি আর্থিকভাবে লাভবান হবেন' -তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: ডলারের মূল্য বেড়ে যাওয়ায় রপ্তানিকারক হিসেবে জনাব রাফি আর্থিকভাবে লাভবান হবেন বলে আমি মনে করি। দেশের অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে একেক দেশের মুদ্রার মান একেক রকম হয়। তাই বৈদেশিক বিনিময়ের জন্য দুই দেশের মধ্যে একটি নির্দিষ্ট বিনিময় হার নির্ধারণ করে দিতে হয়। বিভিন্ন কারণে এ বিনিময় হার ওঠানামা করে। সেই সাথে মুদ্রার মূল্যমানও বাড়ে-কমে। উদ্দীপকের জনাব রাফি একজন রপ্তানিকারক। তিনি আমেরিকায় পণ্য রপ্তানি করে। সম্প্রতি টাকার বিপরীতে ডলারের মূল্য বেড়েছে। এতে তিনি খুব খুশি। এখানে বিনিময় হার বাড়ার ফলে ডলারের মূল্য বেড়ে গিয়েছে। উদ্দীপকে জনাব রাফি এখন আগের তুলনায় বেশি টাকা পাবেন। কারণ ডলারের মূল্য বেড়ে যাওয়ায় টাকার সাথে ডলারের বিনিময় হার বেড়েছে। ফলে জনাব রাফি তার রপ্তানিকৃত পণ্যের মূল্য হিসেবে বেশি টাকা পাবেন। তাই বলা যায়, ডলারের মূল্য বাড়ায় জনাব রাফির আর্থিকভাবে লাভবান হওয়া যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'ডলারের মূল্য বাড়ার ফলে জনাব রাফি আর্থিকভাবে লাভবান হবেন' -তুমি কি …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর