উদ্দীপকের কর্পোরেশনটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাপলা কর্পোরেশনটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে গ্রুপ ব্যাংকিং গড়ে তুলেছে।যে ব্যাংকিং ব্যবস্থায় একটি বড় ব্যাংক অনেকগুলো দুর্বল ব্যাংকের শেয়ার কিনে নেয় তখন তাকে গ্রুপ ব্যাংকিং বলে। শক্তিশালী ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে দেখা যায় জনাব জাওয়াদ একজন স্বনামধন্য ব্যাংকার ছিলেন । তিনি তার নিজ হাতে গড়া শাপলা কর্পোরেশনের মাধ্যমে অনেকগুলো ব্যাংকের শেয়ার কিনে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেন।এখানে শক্তিশালী ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী জোট গড়ে তুলে। তার সময়ে তার প্রতিষ্ঠান সেরা প্রতিষ্ঠানে পরিনত হয়। তার এই ব্যাংকিং কার্যক্রম গ্রুপ ব্যাংকিংয়ের অন্তর্ভুক্ত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কর্পোরেশনটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংকিং…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর