উদ্দীপকের উল্লিখিত ব্যাংকটির পক্ষে কার্যকর নিয়ন্ত্রণের ব্যর্থতার মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ব্যাংকের নিয়ন্ত্রণ ব্যর্থতার কারণ হলো শাখা ব্যাংক খুলে সঠিক তদারকির অভাব।যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে-বিদেশের বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকেই বলে। অন্যদিকে শাখা ব্যাংকের একটি প্রধান অফিসার অধীনে এক বা একাধিক শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।উদ্দীপকে ব্যাংকটি সারা দেশে আগ্রাসী ব্যাংকিং কার্যক্রম ও নীতির মাধ্যমে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে । ব্যাংক দেশের যেকোনো কোন কোণায় শাখা স্থাপন করতে পারে এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হলে যথাযথ নিয়ন্ত্রণ থাকতে হবে। জনাব জাওয়াদ একজন স্বনামধন্য ব্যাংকার ছিলেন । তিনি তার নিজ হাতে গড়া শাপলা কর্পোরেশনের মাধ্যমে অনেকগুলো ব্যাংকের শেয়ার কিনে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেন।এখানে শক্তিশালী ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী জোট গড়ে তুলে। তার সময়ে তার প্রতিষ্ঠান সেরা প্রতিষ্ঠানে পরিনত হয়। তার এই ব্যাংকিং কার্যক্রম গ্রুপ ব্যাংকিংয়ের অন্তর্ভুক্ত। তার অনুপস্থিতিতে ব্যাংকগুলো আগ্রাসী ব্যাংকিং কার্যক্রম ও নীতির অনুসরনে অনেকগুলো অফিস খুলে শাখা ব্যাংকের সঠিক নিয়ন্ত্রণ না করতে পারার কারনেই হিমশিম খাচ্ছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত ব্যাংকটির পক্ষে কার্যকর নিয়ন্ত্রণের ব্যর্থতার মূ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর