উদ্দীপকে বর্ণিত সুবর্ণা কর্পোরেশন রপ্তানিকারকের কাছে কোন ধরনের দলিল পাঠায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সুর্বণা কর্পোরেশন রপ্তানিকারকের কাছে প্রত্যয়পত্র পাঠায়। প্রত্যয়পত্র ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি ঋণের দলিল। এর মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের জন্য মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। এর ৩টি পক্ষ থাকে; যথা- আমদানিকারক, রপ্তানিকারক ও ব্যাংক। উদ্দীপকে সুর্বণা কর্পোরেশন একটি আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জাপান থেকে বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ আমদানি করে। এক্ষেত্রে তারা সবসময় ব্যাংক থেকে একটি নিশ্চয়তাপত্র সংগ্রহ করে রপ্তানিকারকের কাছে পাঠায়। মূলত প্রত্যয়পত্রের ক্ষেত্রে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের জন্য ঋণের দলিল ইস্যু করে। এর মাধ্যমে রপ্তানিকারককে মূল্য ফেরত পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। সুর্বণা কর্পোরেশনের দলিলটির বৈশিষ্ট্য প্রত্যয়পত্রের সাথে সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, সুবর্ণা কর্পোরেশন-এর দলিলটি একটি প্রত্যয়পত্র।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সুবর্ণা কর্পোরেশন রপ্তানিকারকের কাছে কোন ধরনের দলিল…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর