উদ্দীপকের যমুনা গার্মেন্টস ফ্যাক্টরি-এর তৈরিকৃত দলিলটি বৈদেশিক লেনদেন নিষ্পত্তিতে কী ভূমিকা পালন করে? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের যমুনা গার্মেন্টস ফ্যাক্টরি-এর তৈরিকৃত দলিলটি একটি বৈদেশিক বিনিময় বিল যা বৈদেশিক লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা রাখে বলে আমি মনে করি। কোনো ব্যক্তিকে বা তার আদেশে অন্য কাউকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার শর্তহীন নির্দেশই হচ্ছে বৈদেশিক বিনিময় বিল। এটি একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। বৈদেশিক বাণিজ্যে এটি বহুল ব্যবহৃত বিনিময় মাধ্যম। উদ্দীপকের যমুনা গার্মেন্টস ফ্যাক্টরি একটি পোশাক রপ্তানিকারক। পণ্য রপ্তানির পর প্রতিষ্ঠানটি আমদানিকারককে একটি দলিল পাঠায়। আমদানিকারক উক্ত দলিলে স্বীকৃতি দিয়ে তা আবার যমুনা গার্মেন্টস-কে পাঠায়। বৈশিষ্ট্যগত দিক থেকে দলিলটি একটি বৈদেশিক বিনিময় বিল। বৈদেশিক বাণিজ্যে লেনদেন নিষ্পত্তিতে যমুনা গার্মেন্টস ফ্যাক্টরির দলিলটির অনেক ব্যবহার লক্ষ করা যায়। আমদানিকারক চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই এ বিনিময় বিল বাট্টা করতে পারে। ফলে অগ্রিম নগদ অর্থ সংগ্রহ করা যায়। তাছাড়া এটি আমদানিকারকের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে নিশ্চয়তা হিসেবেও কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকের বিনিময় বিলটি বৈদেশিক লেনদেন নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের যমুনা গার্মেন্টস ফ্যাক্টরি-এর তৈরিকৃত দলিলটি বৈদেশিক লেনদ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর