সুরমা ব্যাংক লি.-এর কার্যাবলি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের আলোকে সুরমা ব্যাংক লি. সাধারণ, প্রতিনিধিত্ব ও জনকল্যাণমূলক কার্যাবলি সম্পাদন করে। আমানত সংগ্রহ, ঋণদান দিয়ে ব্যাংকিং কাজ শুরু হলেও ব্যাংক এখন আরো অনেক রকম কাজ করে। আধুনিক যুগে গ্রাহকদের চাহিদা মেটাতে ব্যাংককে নানান সেবার ব্যবস্থা করতে হয়। ফলে ব্যাংকিং কাজে অনেক বৈচিত্রতা এসেছে। উদ্দীপকের সুরমা ব্যাংক লি. জনগণকে সঞ্চয়ে উৎসাহ দেয়। সেই সাথে গ্রাহকদের দেনা-পাওনা নিষ্পত্তি, বিনিময় বিলে স্বীকৃতি, অবলেখনসহ দ্রুত অর্থ লেনদেনেও ভূমিকা রাখে। আবার শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করছে। এভাবে ব্যাংকটি নানা প্রতিনিধিত্বমূলক ও জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছে। উদ্দীপকের সুরমা ব্যাংক লি.-এর দেনা-পাওনা নিষ্পত্তি, দ্রুত অর্থ পরিশোধ, বিলে স্বীকৃতি দান ইত্যাদি সাধারণ কার্যাবলির অন্তর্ভুক্ত। অন্যদিকে অবলেখন হচ্ছে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজের অন্তর্ভুক্ত। আবার, ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দেওয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি সুরমা ব্যাংক লি.-এর জনকল্যাণমূলক কাজের আওতাভুক্ত। এভাবে ব্যাংকটি গ্রাহকদের জন্য নানা ধরনের কাজ করে প্রগতিশীল বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা পালন করছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
সুরমা ব্যাংক লি.-এর কার্যাবলি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর