আরমানের দ্বিতীয় কার্ডটি কী প্রথম কার্ড অপেক্ষা উত্তম? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মি. আরমানের ২য় কার্ডটি হলো ক্রেডিট কার্ড। যে ইলেকট্রিক প্লাস্টিক কার্ডের মাধ্যমে গ্রাহকের জমাতিরিক্ত অর্থ উত্তোলন এবং খরচ করা যায় তাকে ক্রেডিট কার্ড বলে। ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক নয়। ঋণ নেওয়ার কোন সুযোগ থাকে । ঝুঁকি ও সার্ভিস চার্জ বেশি। উদ্দীপকে দেখা যায় মি.আরমান ব্যাংকের একটি প্লাস্টিক কার্ড ব্যবহার করেন যেটার মাধ্যমে তিনি তার জমার টাকার অতিরিক্ত অর্থ ব্যবহার করতে পারবেন। এ টাকা তিনি কেনাকাটা ও এটিএম কার্ড থেকে উত্তোলন করতে পারবেন। পরবর্তীতে সুদসহ টাকা পরিশোধ করতে হয়।অতএব এই কার্ডটি ক্রেডিট কার্ড। অন্যদিকে আরমানের ১ম কার্ডটি ছিল ডেবিট কার্ড। এ কার্ড এর মাধ্যমে মি.আরমান তার জমাকৃত টাকা উত্তোলন এবং খরচ করতে পারবে। এ কার্ডের মাধ্যমে জমা অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারবেন না। এই কার্ড এর মাধ্যমে জমাকৃত টাকা উত্তোলন এবং স্থানান্তর করতে পারবে। আর এই জন্যই বলা হয় এই কার্ডের সামর্থ্য ব্যাংকের জমাকৃত টাকার পরিমাণের সাথে সম্পৃক্ত।সবকিছু বিবেচনা করে বলা যায় ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ড এর সুবিধা বেশি থাকায় ২য় কার্ডটি ১ম কার্ডের চেয়ে উত্তম।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
আরমানের দ্বিতীয় কার্ডটি কী প্রথম কার্ড অপেক্ষা উত্তম? মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর