তুমি কি মনে করো বিমা নীতি অনুযায়ী সোহেল সাহেব ক্ষতিপূরণ পাবেন? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: পরম বিশ্বাসের নীতি অনুযায়ী সোহেল সাহেব ক্ষতিপূরণ পাবেন না বলে আমি মনে করি। বিমাচুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। এতে এক পক্ষ অপর পক্ষকে বিমাচুক্তির বিষয়ে সঠিক ও সম্পূর্ণ তথ্য জানাতে বাধ্য থাকে। অন্যথায় বিমাচুক্তি বাতিল হয়ে যায়। উদ্দীপকে জনাব সোহেল তার গুদামে রক্ষিত পাটের জন্য একটি নির্দিষ্ট অগ্নি বিমাপত্র নিয়েছেন। এই গুদামের পাশে একটি দাহ্য পদার্থের গুদামে ছিলো। তবে জনাব সোহেল এই তথ্য বিমা প্রতিষ্ঠানকে জানান নি। কিছুদিন পর ঐ দাহ্য পদার্থে আগুন লেগে তার পাটের গুদাম সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ফলে তিনি বিমা প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। উদ্দীপকে জনাব সোহেল বিমা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ তথ্য দেননি। এখানে তিনি দাহ্য পদার্থের গুদামের কথা গোপন রেখেছেন। ফলে তিনি পরম বিশ্বাসের নীতি ভঙ্গ করেছেন। এক্ষেত্রে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না। সুতরাং বিমা প্রতিষ্ঠান জনাব সোহেলকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিবে না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে করো বিমা নীতি অনুযায়ী সোহেল সাহেব ক্ষতিপূরণ পাবেন? যুক্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর