উদ্দীপকে জনাব শাহজাহান গবাদি পশু' বিমা পলিসি গ্রহণ করেছেন।
এ বিমাচুক্তিতে বিমাকারী গবাদি পশুর মৃত্যুজনিত ক্ষতির জন্য আর্থিক নিশ্চয়তা দেয়। সাধারণত ১ বছর বা তার কম সময়ের জন্য এ বিমা করা হয়। এ বিমায় নৈতিক ঝুঁকির মাত্রা বেশি থাকে।
উদ্দীপকে জনাব শাহজাহান একটি ডেইরি ফার্ম পরিচালনা করেন। তার ফার্মে পালিত গাভীগুলো প্রায়ই রোগাক্রান্ত হয়। ফলে তার ব্যবসায় ঝুঁকিগ্রস্ত হয়। এ ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি একটি বিমাচুক্তি করেন। সুতরাং বিমা চুক্তির শর্ত অনুযায়ী তার গরু কোনো রোগে মারা গেলে বিমা প্রতিষ্ঠান তার ক্ষতিপূরণ দিবে। জনাব শাহজাহানের পলিসির বিষয়বস্তু গবাদিপশু বিমার সাথে মিলে যায়। তাই বলা যায়, এটি একটি গবাদিপশু বিমা।