উদ্দীপকে জনাব সোহেল কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব সোহেল মূল্যায়িত অগ্নি বিমাপত্র নিয়েছিলেন। এ অগ্নি বিমাপত্রে বিষয়বস্তুর মূল্য বিমাচুক্তির পূর্বেই নির্ধারণ করা হয়। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর সামগ্রিক ক্ষতি হলে সর্বোচ্চ বিমামূল্য পরিশোধ করা হয় এবং আংশিক ক্ষতিতে কত অংশের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে ক্ষতিপূরণ করা হয়। উদ্দীপকের পাট ব্যবসায়ী জনাব সোহেল তার গুদামে রক্ষিত ৩০ লক্ষ টাকার পাটের জন্য একটি অগ্নি বিমাচুক্ত সম্পাদন করেন। শর্তানুযায়ী ক্ষতি হলে তিনি ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। সুতরাং বিমাচুক্তি করার সময় পাটের মূল্য নির্ধারণ করে চুক্তিতে উল্লেখ করা হয়। আবার ক্ষতি হলে সর্বোচ্চ বিমামূল্য পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি উল্লেখ আছে। তাই নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকে জনাব সোহেল মূল্যায়িত অগ্নি বিমাপত্র নিয়েছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সোহেল কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর