উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণে কোন পদ্ধতি ব্যবহার করে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে ব্যাংক হার নীতির ব্যবহার করেছে। বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদ হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয় বা প্রথম শ্রেণির বিল বা সিকিউরিটিজ বাট্টা করে তাকে ব্যাংক হার বলে। এই সুদের হার হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করাকে ব্যাংক হার নীতি বলে। উদ্দীপকে লক্ষণীয়, কেন্দ্রীয় ব্যাংক সুদের হারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অর্থাৎ সুদের হার বাড়লে বাণিজ্যিক ব্যাংককে অধিক সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হয়, ফলে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের ঋণ গ্রহণে অনাগ্রহ সৃষ্টি হয় এবং বাজারে ঋণের আধিক্য কমে। অনুরূপভাবে, গ্রুপের স্বল্পতা দূর করার জন্য কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমায়। মূলত সুদের হার বাড়িয়ে বা কমিয়ে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে তা আর যার নীতির সাথে সম্পৃক্ত। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণে ব্যাংক হার নীতি ব্যবহার করেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণে কোন পদ্ধতি ব্যবহার করে। ব…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর