উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে Y-ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে। Y-ব্যাংকটি জনগণের সঞ্চিত অর্থ থেকে মূলধন গঠন ও বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এভাবে ব্যাংকটি অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে। উদ্দীপকে উল্লিখিত Y ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংকটি জনগণের জমাকৃত অর্থ থেকে বিভিন্ন লাভজনক খাতে ঋণ দেয়। এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। অন্যদিকে, Z ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাজ নিয়ন্ত্রণ করে। দেশে দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণেও এ ব্যাংকটি হস্তক্ষেপ করে। উদ্দীপকের Y ব্যাংকটি জনগণের আমানত থেকে তহবিল গঠন করে। উক্ত তহবিল থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও লাভজনক খাতে ঋণ দেয়। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ে। এছাড়া ব্যাংকটি বিভিন্ন বিনিময়ের মাধ্যম যেমন: চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র প্রভৃতি সৃষ্টি করে। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারিত হয়। মূলত বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করে। তাই বলা যায়, উল্লিখিত Y ব্যাংকটি দেশের অর্থনীতিতে মূল ভূমিকা রাখে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে …
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর