তারল্যনীতি অনুযায়ী X ব্যাংক কর্তৃক জনাব আরমানকে ঋণ দিতে অপারগতা বাস্তবসম্মত বলে আমি মনে করি।
এই নীতি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ মঞ্জুর করে না। আমানতকারীগণ তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় আমানতি অর্থ ফেরত চাইতে পারে। এজন্য ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণ দিতে হয়।
উদ্দীপকে জনাব আরমান জুতার কারখানা স্থাপনের পরিকল্পনা করেন। তাই তিনি X ব্যাংক লি.-এর কাছে ১৫ বছর মেয়াদি ৫ কোটি টাকা ঋণের আবেদন করেন। কিন্তু ব্যাংক ঋণদানে অসম্মতি জানায়।
প্রতিটি ব্যাংককে একটি নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করতে হয়। এতে গ্রাহক চাওয়ামাত্র চেকের অর্থ সংগ্রহ করতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ঋণ দেয়। কারণ এতে ঋণের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে। আবার, মুনাফাও বেশি পাওয়া যায়। ব্যাংক তারল্য সংকটের ভয়ে দীর্ঘমেয়াদি ঋণ দিতে চায় না। এজন্য X ব্যাংকটি দীর্ঘমেয়াদি ঋণ দিতে চায়নি। সুতরাং, ব্যাংকের নেওয়া সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে।