X ব্যাংক লি. কোন নীতি লঙ্ঘিত হওয়ার আশঙ্কায় জনাব আরমানকে ঋণ দিতে অসম্মতি জানায়? ব্যাখ্যা করো।
উত্তর: X ব্যাংক লি. তারল্যনীতি লঙ্ঘিত হওয়ার আশঙ্কায় জনাব আরমানকে ঋণ দিতে অসম্মতি জানায়। এ নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ তারল্য হিসেবে সংরক্ষণ করে। এরূপ রাখার উদ্দেশ্য হলো গ্রাহকদের উত্থাপিত চেক যেন ফেরত না যায়। অপরদিকে বেশি পরিমাণ নগদ অর্থ সংরক্ষণের ফলে ব্যাংকের ঋণদান সামর্থ্য যেন কমে না যায় সেদিকেও খেয়াল রাখা হয়। উদ্দীপকে জনাব আরমান একজন ব্যবসায়ী। তিনি একটি জুতার কারখানা স্থাপনে আগ্রহী। তিনি X ব্যাংক লি. নামক একটি বাণিজ্যিক ব্যাংকের কাছে ১৫ বছর মেয়াদি ৫ কোটি টাকা ঋণের জন্য আবেদন করেন। কিন্তু ব্যাংক তা দিতে অসম্মতি জানায়। কারণ ব্যাংকটিতে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই। মূলত X ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হওয়ায় আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। সেই আমানতি অর্থ থেকে ব্যাংক বিভিন্ন খাতে ঋণ দেয়। তবে গ্রাহকরা তাদের অর্থ চাওয়ামাত্র ফেরত পেতে পারে। এজন্য ব্যাংকটিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নগদ হিসেবে সংরক্ষণ করতে হয়। তাই বলা যায়, X ব্যাংক লি. তারল্যনীতি লঙ্ঘিত হওয়ার আশঙ্কায় জনাব আরমানকে ঋণ দিতে চায়নি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
X ব্যাংক লি. কোন নীতি লঙ্ঘিত হওয়ার আশঙ্কায় জনাব আরমানকে ঋণ দিতে অসম…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর