উদ্দীপকের জনাব পলাশ বিমা কোম্পানির নিকট প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন না তবে তিনি সমর্পণ মূল্য পেতে পারেন । কোনো মেয়াদি জীবন বা আজীবন বিমাপত্রের গ্রহীতা উক্ত বিমাপত্র চালিয়ে যেতে অসমর্থ হয়ে বিমা কোম্পানির নিকট তা সমর্পণ করলে যে মূল্য ফেরত পায় তাকে সমর্পণ মূল্য বলে। কিন্তু চুক্তি মোতাবেক বিমাগ্রহীতা, বিমা কোম্পানিকে ঝুঁকি গ্রহণের বিনিময়ে যে অর্থ প্রদান করে তাকে প্রিমিয়াম বলে। প্রিমিয়াম অফেরতযোগ্য হিসেবে বিবেচিত হয়।
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, জনাব পলাশ ১৫ বছরের জন্য ৫ শ টাকার জীবন বিমাচুক্তি সম্পাদন করেন। ৫ বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থ্যের কারণে তিনি বিমাপত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে জানান এবং প্রিমিয়াম আদায়ের জন্য আবেদন করেন। তিনি মেয়াদি জীবন বিমাচুক্তি সম্পাদন করায় প্রিমিয়াম পরিশোধে তার অসামর্থ্যের বিষয়টি বিমা কোম্পানিকে জানানো যৌক্তিক হয়েছে, তবে প্রিমিয়াম আদায়ের আবেদন যৌক্তিক নয়। কারণ প্রিমিয়াম অফেরতযোগ্য। জীবন বিমার ক্ষেত্রে শুধু মেয়াদি ও আজীবন বিমায় সমর্পণ মূল্য প্রাপ্তির সুযোগ থাকে তবে এক্ষেত্রে কমপক্ষে দু'বছর প্রিমিয়াম পরিশোধ করতে হয়। জনাব পলাশ যেহেতু মেয়াদি জীবন বিমা গ্রহণ করেন এবং ৫ বছর পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করেন সে মোতাবেক তিনি বিমা কোম্পানির কাছ থেকে সমর্পণ মূল্য পাবেন। তবে বিমা কোম্পানির নিকট থেকে প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন না।