উদ্দীপকের আলোকে বিমাগ্রহীতা কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বিমাগ্রহীতা মূল্যায়িত নৌ বিমাপত্র সংগ্রহ করেছিলেন। এক্ষেত্রে বিমা চুক্তির সময় বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করা হয়। উক্ত মূল্যের ওপর বিমাপত্র সংগ্রহ করা হয়। বিষয়বস্তু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী বিমা মূল্যের সমপরিমাণ ক্ষতিপূরণ দিয়ে থাকে। উদ্দীপকে অগ্রগতি নামের একটি লঞ্চ পদ্মা নদীতে ডুবে গেছে। তবে লঞ্চটি বিমা করা ছিল। সেটির মালিক এর মূল্য ৫০ লাখ টাকা নির্ধারণ করে বিমা করেছিলেন। তিনি বিমাদাবি উপস্থাপন করলে বিমাকারী প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়। এক্ষেত্রে অগ্রগতি লঞ্চের মালিক বিমাকারী প্রতিষ্ঠান থেকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। এক্ষেত্রে নতুন করে ক্ষতিপূরণ নির্ণয় করার কোনো প্রয়োজন হয়নি। কারণ লঞ্চটির মূল্য নির্ধারণ করেই উক্ত মূল্যে তা বিমা করা হয়। যা মূল্যায়িত বিমাপত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, অগ্রগতি লঞ্চের মালিক মূল্যায়িত নৌ বিমাপত্র গ্রহণ করেছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বিমাগ্রহীতা কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর