সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও লঞ্চ মালিকের উদ্ধারকৃত লঞ্চ হস্তান্তরে অস্বীকৃতি কি যৌক্তিক ছিল? মতামত দাও।
উত্তর: বিমার স্থলাভিষিক্তকরণ নীতি অনুযায়ী লঞ্চ মালিকের উদ্ধার করা লঞ্চ হস্তান্তরে অস্বীকৃতি জানানো অযৌক্তিক ছিল। এ নীতি অনুযায়ী বিমাগ্রহীতার দাবি (সম্পূর্ণ ক্ষতিপূরণ) পরিশোধের পর উদ্ধার করা সম্পদের মালিকানা বিমাকারী লাভ করে। সম্পত্তি বিমার ক্ষেত্রে এ ধরনের নীতি প্রযোজ্য হয়। উদ্দীপকে অগ্রগতি নামের একটি লঞ্চ ৫০ লাখ টাকায় বিমা করা হয়। কিন্তু লঞ্চটি পদ্মা নদীতে ডুবে যায়। বিমাকারী প্রতিষ্ঠান এর সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়। পরবর্তীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়। সম্পূর্ণ ক্ষতিপূরণের ফলে অগ্রগতি লঞ্চের ওপর এর প্রকৃত মালিকের আর কোনো অধিকার নেই। এখন লঞ্চের উদ্ধার করা অংশের মালিক হয়েছে বিমাকারী প্রতিষ্ঠান। তাই উদ্ধার করা লঞ্চটি হস্তান্তরে এটির মালিকের অস্বীকৃতি জানানো বিমার নীতি অনুযায়ী যুক্তিসঙ্গত হয়নি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও লঞ্চ মালিকের উদ্ধারকৃত লঞ্চ হস্তান্ত…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর