ব্যাংকের কোন প্লাস্টিক কার্ডের কারণে মামুন কেনাকাটা করতে সক্ষম হন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মামুন ব্যাংকের ক্রেডিট কার্ডের কারণে কেনাকাটা করতে সক্ষম হন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক, গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করে বিধায় তা ক্রেডিট কার্ড নামে পরিচিত। হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে কেনাকাটা করা যায়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মামুনকে কর্ণফুলী ব্যাংক একটি প্লাস্টিক কার্ড প্রদান করে। এ কার্ডের মাধ্যমে সে কেনাকাটা করতে সক্ষম হয়েছিল যদিও তার ব্যাংক হিসাবে কোনো টাকা ছিল না। ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা জমা না থাকলেও, ঋণ সুবিধার কারণে নগদ টাকা উত্তোলন এবং বাকিতে কেনাকেটা করা যায় যা ডেবিট কার্ডে সম্ভব নয়। তাই নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকের মামুন ব্যাংকের ক্রেডিট কার্ডের কারণে কেনাকাটা করতে সক্ষম হন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংকের কোন প্লাস্টিক কার্ডের কারণে মামুন কেনাকাটা করতে সক্ষম হন? …
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর