উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কোন কার্ডটির সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটোর মধ্যে ক্রেডিট কার্ডটির সুযোগ- সুবিধা তুলনামূলক বেশি। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই এক ধরনের প্লাস্টিক কার্ড যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এরূপ কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারে এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে যা ডেবিট কার্ডে নেই। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী কবির ও মামুন দু'জনেই কর্ণফুলী ব্যাংক থেকে দুটি প্লাস্টিক কার্ড নেন। তাদের কাছে নগদ অর্থ না থাকলেও উক্ত প্লাস্টিক কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা থাকায় কবির কেনাকাটা করতে সক্ষম হন কিন্তু মামুনের ব্যাংক হিসাবে টাকা ছিল না অথচ সে কেনাকাটা করতে সক্ষম হয়। কারণ মামুনের কার্ডটি হলো ক্রেডিট কার্ড। শুধু ক্রেডিট কার্ডেই ব্যাংক হিসাবে টাকা না থাকলেও কেনাকাটা করা যায় যা ডেবিট কার্ডের মাধ্যমে সম্ভব নয় । নিজের হিসাবে টাকা জমা থাকলেই কেবল ডেবিট কার্ড ব্যবহার করে দোকান থেকে কেনাকাটা করা যায় । কিন্তু হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে কেনাকাটা করার সুযোগ আছে। এছাড়া ক্রেডিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। যার ফলে একজন গ্রাহক ব্যাংক হিসাব খোলার ঝামেলা ছাড়াই ক্রেডিট কার্ড গ্রহণ করতে পারে। আবার ব্যাংক হিসাবে টাকা না থাকলেও ঋণ সুবিধা প্রাপ্তির কারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন করা যায় যা ডেবিট কার্ডের মাধ্যমে সম্ভব নয়। এ প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কবিরের ডেবিট কার্ড অপেক্ষা মামুনের ক্রেডিট কার্ডটির সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে কোন কার্ডটির সুযোগ-সু…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর