ব্যাংক কেন অন্য চেকের টাকা দিতে সাত দিন সময় চাইল? দু'টি চেকের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অন্য চেকটি দাগকাটা হওয়ার কারণে ব্যাংক নিকাশ ঘর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সাত দিন সময় চেয়েছে।নিকাশ ঘর হলো আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির একটি প্রক্রিয়া। কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বাণিজ্যিক ব্যাংকগুলো এ প্রক্রিয়ায় গ্রাহকের চেক, বিনিময় বিল, ব্যাংক ড্রাফট ইত্যাদির দেনা-পাওনা নিষ্পত্তি করে থাকে।উদ্দীপকে জনাব শাকিনুর জনাব ফরিদের কাছ থেকে দুটি চেক গ্রহণ করেন। তিনি একটি চেক জনতা ব্যাংকের নামে এবং অন্যটি অগ্রণী ব্যাংকের নামে পেয়েছেন। একটি চেক বাহক চেক হওয়ার কারণে জনতা ব্যাংক সাথে সাথেই তা পরিশোধ করে দেয়। কিন্তু অন্য চেকটি দাগকাটা চেক হওয়ার কারণে ব্যাংক সাত দিন সময় চায়।উদ্দীপকের জনাব শাকিনুরের জনতা ব্যাংকে হিসাব রয়েছে। কিন্তু অন্য চেকটি পেয়েছেন অগ্রণী ব্যাংকের। অর্থাৎ তার অন্য চেকটি হলো দাগকাটা চেক। তাই নিকাশঘর প্রক্রিয়ার মাধ্যমে এ চেকের অর্থ আদায় করতে হবে। ব্যাংক এ নিকাশ প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই এতদিন সময় চেয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক কেন অন্য চেকের টাকা দিতে সাত দিন সময় চাইল? দু'টি চেকের বৈশিষ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর