জনাব শিহাবের কর্মচারীদের সাথে আর্থিক লেনদেন কি সঠিক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব শিহাব কর্তৃক কর্মচারীদের সাথে দাগকাটা চেকের মাধ্যমে আর্থিক লেনদেন করা অবশ্যই সঠিক। দাগকাটা চেকের অর্থ প্রাপক ব্যতীত অন্য কেউ টাকা উত্তোলন করতে পারে না। এক্ষেত্রে চেকের প্রাপককে অবশ্যই তার ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ উত্তোলন করতে হয়। উদ্দীপকে জনাব শিহাব একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি তার অন্যান্য কর্মচারীর মতো হাসিবের সাথেও দাগকাটা চেকের মাধ্যমে লেনদেন করেন।দাগকাটা চেক হওয়ার কারণে হাসিব ব্যতীত অন্য কেউ এ চেকের অর্থ উত্তোলন করতে পারবে না। কেননা, এরূপ চেকের অর্থ শুধু প্রাপকের ব্যাংক হিসাবে প্রদেয়। ফলে এ চেক চুরি বা ছিনতাই হয়ে গেলেও কোনো কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। উপরিউক্ত বিষয়সমূহ বিবেচনা করে বলা যায়, জনাব শিহাবের কর্মচারীদের সাথে আর্থিক লেনদেন করার পদ্ধতি বা কৌশলটি সঠিক এবং যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব শিহাবের কর্মচারীদের সাথে আর্থিক লেনদেন কি সঠিক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর