উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং এর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইলেকট্রনিক ব্যাংকিং-এর কথা বলা হয়েছে। এ ধরনের ব্যাংকিং হলো ব্যাংকিং সেবা ও সুবিধা প্রদানের আধুনিক কৌশল। ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতিতে কম্পিউটার প্রযুক্তি ও অন্তর্জাল (Internet) ব্যবহার করে গ্রাহককে কম সময়ে উন্নত সেবা প্রদান করা হয়। ইলেকট্রনিক ব্যাংকিং-এর কয়েকটি সেবা হলো এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং ইত্যাদি। উদ্দীপকে উল্লেখ্য চরিত্রের ছাত্রজীবনে দেখা ব্যাংকিং পদ্ধতির কথা বলা হয়েছে। তখন তার বাড়ি থেকে টাকা পাঠালে কয়েকদিন পর সে টাকা হাতে পৌঁছাতো। বর্তমানে তার বন্ধু হাবিব স্থানীয় ব্যাংকের মাধ্যমে ছেলেকে টাকা পাঠান। ব্যাংকে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে তার বন্ধুর ছেলে পাঁচ মিনিটের মধ্যেই এ টাকা উত্তোলন করতে পারে। অর্থাৎ আধুনিক ব্যাংকিং-এর এটিএম, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড সুবিধার মাধ্যমে বর্তমানে স্বল্প সময়ে গ্রাহকরা নিজেদের অর্থ উত্তোলন করতে পারছেন। সুতরাং, উদ্দীপকে ইলেকট্রনিক ব্যাংকিং-এর কথাই বলা হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং এর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর