উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কি ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংক স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। পরবর্তীতে অধিক সুদে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। উদ্দীপকে লোটাশ ব্যাংক জনগণের আমানত সংগ্রহের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করে। অর্থাৎ লোটাশ ব্যাংকটি স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। মূলত স্থায়ী, চলতি ও সঞ্চয়ী হিসাবের মাধ্যমেই ব্যাংকটি এ আমানত সংগ্রহ করে থাকে। পরবর্তীতে ব্যাংকটি অধিক সুদে ঋণগ্রহীতাদেরকে আমানতকৃত অর্থ ঋণ হিসেবে প্রদান করে। এ উভয় সুদের পার্থক্যই হলো লোটাশ ব্যাংকের আয়। আর এ আয় দিয়েই ব্যাংকটি তার আর্থিক কার্যক্রম পরিচালনা করছে। এ সকল বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, লোটাশ ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। [সহায়ক তথ্য ] আমানত: ব্যাংকের গ্রাহক তার হিসাবে যে পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখে তাকেই আমানত বলে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কি ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর