উদ্দীপকে উল্লিখিত মি. রহমানের প্রথম হিসাবটি কি ধরনের ছিল তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. রহমানের প্রথম হিসাবটি ছিল স্থায়ী হিসাব। এ হিসাবে মূলত নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয়। আমানতকারী জমাকৃত এ অর্থ মেয়াদপূর্তির পূর্বে উত্তোলন করতে পারেন না। তবে আমানতকারী উক্ত হিসাবের মেয়াদপূর্তিতে অধিক মুনাফা পেয়ে থাকেন। উদ্দীপকে মি. রহমান সোনালী ব্যাংকের দিনাজপুর শাখায় একটি ব্যাংক হিসাব খোলেন। এ হিসাবে তিনি নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন। হিসাব খোলার কিছুদিন পর তিনি অর্থ উত্তোলন করতে চাইলে ব্যাংক তাতে অস্বীকৃতি জানায়। তিনি এমন একটি ব্যাংক হিসাব খুলেছেন, যেখানে নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থ উত্তোলন করার সুযোগ নেই। সুতরাং মি. রহমানের হিসাবের বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, তিনি ব্যাংকে স্থায়ী হিসাব খুলেছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. রহমানের প্রথম হিসাবটি কি ধরনের ছিল তা ব্যাখ্য…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর