মি. রহমানের আগে ও পরে খোলা হিসাব দুইটির মধ্যে কোনটি তার জন্য উত্তম? বুঝিয়ে লিখ।
উত্তর: উদ্দীপকে মি. রহমানের আগে ছিল স্থায়ী হিসাব এবং পরবর্তীতে তিনি সঞ্চয়ী হিসাব খুলেন। এ হিসাবটি তার জন্য উত্তম।সঞ্চয়ী হিসাবে গ্রাহক দিনে যতবার খুশি অর্থ জমা দিতে পারেন। তবে এ হিসাবে সপ্তাহে দু'বারের বেশি অর্থ উত্তোলনের সুযোগ থাকে না। এ হিসাবে আমানতকারীকে স্বল্প হারে সুদও দেয়া হয়।উদ্দীপকে মি. রহমান সোনালী ব্যাংকের দিনাজপুর শাখায় একটি স্থায়ী হিসাব খোলেন। হঠাৎ তার অর্থের প্রয়োজন পড়লেও তিনি এ হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করতে পারেননি। তাই পরবর্তীতে ব্যাংক ম্যানেজারের পরামর্শে আরেকটি হিসাব খোলেন যেখানে নিয়মিত টাকা জমা ও উত্তোলন করা যাবে।অর্থাৎ তার পরের ব্যাংক হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাব হওয়ার কারণে তার মধ্যে সঞ্চয় করার প্রবণতা সৃষ্টি হবে। আবার প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগও পাবেন। এ হিসাব হতে মি. রহমান সপ্তাহে দু'বার অর্থ উত্তোলন করতে পারবেন। এতে তার অর্থ ব্যয় করার প্রবণতাও হ্রাস পাবে। সুতরাং, মি. রহমানের জন্য পরবর্তীতে খোলা সঞ্চয়ী হিসাবটি উত্তম হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. রহমানের আগে ও পরে খোলা হিসাব দুইটির মধ্যে কোনটি তার জন্য উত্তম?…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর