মি. আবুলের বিমাকারী কিরূপ বিমা করেছেন? বুঝিয়ে লেখো।
উত্তর: উদ্দীপকে মি. আবুলের বিমাকারী প্রতিষ্ঠানটি পুনর্বিমা করেছে। পুনর্বিমা বলতে বিমা কোম্পানি কর্তৃক তার গৃহীত ঝুঁকির অংশ বিশেষ পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোনো বিমা কোম্পানির ওপর ন্যস্ত করাকে বোঝায়। এক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই বিমা কোম্পানি হয়ে থাকে।উদ্দীপকে জনাব আবুল একজন বসুন্ধরা (সিলিন্ডার) গ্যাস ব্যবসায়ী। তিনি তার আর্থিক নিরাপত্তার জন্য উক্ত সম্পদের বিপরীতে ৭০ লক্ষ টাকার বিমা করেন। অন্যদিকে, তার বিমাকারী প্রতিষ্ঠানটি নিজেদের নিরাপত্তার জন্য অপর একটি বিমা কোম্পানির সাথে ৬০ লক্ষ টাকার বিমা করে। অর্থাৎ মি. আবুলের বিমা কোম্পানি ঝুঁকি কমানোর উদ্দেশ্যেই অন্য বিমা কোম্পানির সাথে পুনঃচুক্তি করেছে। এ সকল বৈশিষ্ট্য পর্যালোচনা করে বলা যায়, মি. আবুলের বিমা কোম্পানি কর্তৃক গৃহীত বিমাটি একটি পুনর্বিমা।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. আবুলের বিমাকারী কিরূপ বিমা করেছেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর