উদ্দীপকের দুই বন্ধুর বিমা সুবিধার চিত্র তুলে ধর।
উত্তর: উদ্দীপকের শফিক বিমাকৃত সম্পূর্ণ অর্থ পাবেন এবং রফিক শুধু সমর্পণ মূল্য পাবেন।জীবন বিমা হলো একটি নিশ্চয়তার চুক্তি। চুক্তি অনুযায়ী মেয়াদান্তে বিমাগ্রহীতা বিমাকৃত সম্পূর্ণ অর্থই পেয়ে থাকেন। তবে কোনো কারণে মেয়াদপূর্ণ না করতে পারলে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে সমর্পণ মূল্য প্রদান করে থাকে।উদ্দীপকের রফিক এবং শফিক দুজনেই সুরমা লাইফ ইন্স্যুরেন্স হতে ১০ বছর মেয়াদি জীবন বিমাপত্র সংগ্রহ করেন। নির্দিষ্ট মেয়াদের পূর্বে রফিক চাকরিচ্যুত হওয়ায় তার পক্ষে আর বিমার প্রিমিয়াম দেয়া সম্ভব হয় না। কিন্তু শফিক তার বিমা পলিসির মেয়াদ পূর্ণ করেন।উদ্দীপকের শফিক বিমা চুক্তি অনুযায়ী বিমার নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করেছেন। তাই মেয়াদান্তে তার বিমা দাবির সম্পূর্ণ অংশই তিনি বিমা প্রতিষ্ঠান থেকে পাবেন। অপরদিকে, রফিক বিমা পলিসির মেয়াদপূর্ণ করতে পারেন নি। তবে এক্ষেত্রে তিনি তার বিমা দাবি হিসেবে সমর্পণ মূল্য পাবেন। কেননা, মেয়াদি জীবন বিমার ক্ষেত্রে মেয়াদপূর্তির পূর্বেই বিমাগ্রহীতা বিমা পলিসি চালিয়ে যেতে অসমর্থ হলে বিমা কোম্পানি এই সমর্পণ মূল্য পরিশোধ করে থাকে।[সহায়ক তথ্য]সমর্পণ মূল্য: এটি হলো বিমাগ্রহীতা কর্তৃক পরিশোধিত প্রিমিয়ামের সেই অংশ যা বিমাপত্র ফেরত দেয়ার সময় তাকে পরিশোধ করা হয়। বিমা কোম্পানি তার প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে মুনাফাবিহীন বিমাপত্রে পরিশোধকৃত বিমা কিস্তির ২৫%-৩০% এবং মুনাফাযুক্ত বিমাপত্রে ৪০% পর্যন্ত সমর্পণ মূল্য প্রদান করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দুই বন্ধুর বিমা সুবিধার চিত্র তুলে ধর।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর