মি. আবুল কি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মি. আবুল অবশ্যই সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন। আর জীবন বিমা ব্যতীত সকল বিমাই ক্ষতিপূরণের চুক্তি। চুক্তিতে উল্লেখিত কারণে ক্ষতির উদ্ভব হলে বিমাগ্রহীতা অবশ্যই এর ক্ষতিপূরণ পাবেন। উদ্দীপকে জনাব আবুল একজন বসুন্ধরা (সিলিন্ডার) গ্যাস ব্যবসায়ী। তিনি তার আর্থিক নিরাপত্তার জন্য উক্ত সম্পদের বিপরীতে ৭০ লক্ষ টাকার অগ্নিবিমা করেন। অগ্নিকাণ্ডের কারণে জনাব আবুলের ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়।জনাব আবুলের অগ্নিবিমাটি হলো ক্ষতিপূরণের চুক্তি। তাই অগ্নিকাণ্ডের ফলে তার সম্পদের ক্ষতিতে তিনি ক্ষতিপূরণ পাওয়ার দাবিদার। যদিও তার বিমা কোম্পানি বিমাপত্রটি অন্য আরেকটি বিমা কোম্পানির সাথে পুনর্বিমা করেছে। তবুও জনাব আবুল এ ক্ষতিপূরণ তার বিমা কোম্পানির নিকট থেকেই পাবেন। তার বিমা কোম্পানি পুনর্বিমা চুক্তি অনুযায়ী পরবর্তীতে তাদের বিমা দাবি অন্য বিমা কোম্পানির নিকট থেকে আদায় করে নেবে। সুতরাং, জনাব আবুল বিমাকৃত সম্পদের সম্পূর্ণ ক্ষতিপূরণ তার বিমা কোম্পানির নিকট থেকেই পাবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. আবুল কি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? মতামত দাও।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর