জনাব শাকিলকে ভবিষ্যতে ক্ষতি থেকে রেহাই পেতে কি করতে হবে? বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকে জনাব শাকিলকে ভবিষ্যতের ক্ষতি থেকে রেহাই পেতে সার্বিক যানাবহন বিমাপত্র গ্রহণ করতে হবে।সার্বিক যানবাহন বিমাপত্রে যানবাহনের সম্ভাব্য সকল প্রকার ঝুঁকি প্রতিরোধের নিশ্চয়তা দেয়া হয়। অর্থাৎ যানবাহন ও যানবাহনে বাহিত পণ্য বা সম্পত্তির ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়া হয়।উদ্দীপকে জনাব শাকিল তার নতুন ট্রাকের জন্য যানবাহন বিমার অন্তর্ভুক্ত দুর্ঘটনা বিমাপত্র গ্রহণ করেন। দিনাজপুর থেকে ঢাকায় গরু আনার জন্য গরু ব্যবসায়ী শিপলু তার ট্রাকটি ভাড়া করে। পথিমধ্যে ট্রাকটি উল্টে যায়। দুর্ঘটনা বিমাপত্রের ক্ষেত্রে শুধু যানবাহনের ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়া হয়। এ কারণেই বিমা কোম্পানি শুধু ট্রাকের ক্ষতিপূরণ প্রদান করেছে। কিন্তু গরুগুলোর ক্ষতি পূরণ করেনি। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি থেকে রেহাই পেতে জনাব শাকিল সার্বিক যানবাহন বিমাপত্র গ্রহণ করতে পারেন। এ বিমাপত্রের আওতায় দুর্ঘটনা হলে তিনি তার ট্রাকের এবং ট্রাকে বোঝাইকৃত পণ্যের ক্ষতিপূরণও পাবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব শাকিলকে ভবিষ্যতে ক্ষতি থেকে রেহাই পেতে কি করতে হবে? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর