ব্যাংক কর্তৃপক্ষ জনাব রানাকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে হারিয়ে যাওয়া চেকটি দাগকাটা চেক, যার অর্থ কেবল প্রাপকের হিসাবে প্রদেয় হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ জনাব রানাকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলেছেন।চেকের নিরাপত্তা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসের লক্ষ্যে আধুনিক ব্যাংকিং জগতে দাগকাটা চেকের প্রচলন ঘটেছে। এরূপ চেকের অর্থ সরাসরি উত্তোলন করা যায় না। প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে এর অর্থ সংগ্রহ করতে হয়।উদ্দীপকে জনাব রানা একটি দাগকাটা চেক প্রস্তুত করেন। উক্ত চেকে প্রাপকের নামের স্থানে জনাব রহিমের নাম উল্লেখ করা হয়। অর্থাৎ চেকটি কেবল জনাব রহিমের ব্যাংক হিসাবে জমা দিয়ে অর্থ সংগ্রহ করা যাবে। তবে চেকটি হস্তান্তরের পূর্বেই জনাব রানা তা হারিয়ে ফেলেন। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করলে তারা দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শ দেন।চেকটির অর্থ কেবল চেকে উল্লিখিত প্রাপকের হিসাবের মাধ্যমেই প্রদান করা হবে, যা জনাব রানার প্রস্তুতকৃত চেকের নিরাপত্তাকে নিশ্চিত করেছে। তাই হারিয়ে গেলেও চেকের অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকায় ব্যাংক কর্তৃপক্ষ এরূপ আশ্বাস প্রদান করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক কর্তৃপক্ষ জনাব রানাকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলার যৌক্তিকতা ব…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর