জনাব রানা কর্তৃক ইস্যুকৃত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব রানা কর্তৃক ইস্যুকৃত চেকটি একটি দাগকাটা চেক। বাহক বা হুকুম চেকের বামপ্রান্তের উপরিভাগে দুটি সমান্তরাল রেখা টেনে দাগকাটা চেক প্রস্তুত করা হয়। এ চেকের মাধ্যমে লেনদেনের অধিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। দাগকাটা চেকের অর্থ শুধু চেকে উল্লিখিত ব্যক্তির হিসাবের মাধ্যমে সংগ্রহ করা যায়।উদ্দীপকে জনাব রানা একজন চাকরিজীবী। তিনি পূর্বের ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য জনাব রহিমের নামে একটি চেক ইস্যু করেন। তবে তিনি চেকটির বামপ্রান্তের উপরিভাগের কোণায় দুটি সমান্তরাল রেখা টেনে দেন। অর্থাৎ তিনি জনাব রহিমের উদ্দেশ্যে প্রস্তুতকৃত চেকটিকে দাগকাটা চেকে রূপান্তর করেন, যা কেবল জনাব রহিমের হিসাবে জমাদানের মাধ্যমে সংগ্রহ করা যাবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব রানা কর্তৃক ইস্যুকৃত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর