জনাব মাহবুব ডিপিএস থেকে প্রাপ্ত অর্থের ২০ হাজার টাকা কোন ধরনের ব্যাংক হিসাবে জমা করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মাহবুব ডিপিএস থেকে প্রাপ্ত অর্থের বিশ হাজার টাকা ব্যাংকের সঞ্চয়ী হিসাবে জমা করেছেন।এ ধরনের হিসাব মূলত সঞ্চয়ের উদ্দেশ্যে খোলা হয়ে থাকে। সঞ্চয়ী হিসাবের গ্রাহকগণ কার্যদিবসে যতবার ইচ্ছা টাকা জমাদানের সুবিধা ভোগ করলেও তা উত্তোলনের সুযোগ পান সপ্তাহে দুইবার।উদ্দীপকে জনাব মাহবুব ডিপিএস এর মেয়াদপূর্তিতে তা থেকে এককালীন পাঁচ লক্ষ টাকা গ্রহণ করেন। এ প্রাপ্ত অর্থ হতে বিশ হাজার টাকা তিনি নতুন একটি ব্যাংক হিসাবে জমা রাখেন। তবে উক্ত হিসাবে তিনি দৈনিক যতবার খুশি টাকা জমা রাখতে পারলেও তা উত্তোলনে কিছু বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ জনাব মাহবুব তার গৃহীত হিসাব হতে সপ্তাহে দুইবারের বেশি অর্থ উত্তোলন করতে পারবেন না। সঞ্চয়ী হিসাবধারীদের ক্ষেত্রে অর্থ উত্তোলনে এ ধরনের বাধ্যবাধকতা বিদ্যমান। তাই বলা যায়, জনাব মাহবুব ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব মাহবুব ডিপিএস থেকে প্রাপ্ত অর্থের ২০ হাজার টাকা কোন ধরনের ব্যা…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর