উদ্দীপকে বর্ণিত অবশিষ্ট অর্থ দীর্ঘমেয়াদের জন্য অন্য একটি ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অবশিষ্ট অর্থ সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে স্থায়ী হিসাবে দীর্ঘমেয়াদের জন্য জমাদানের সিদ্ধান্ত যৌক্তিক। স্থায়ী হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য আমানত রাখা হয়। যা মেয়াদপূর্তিতে গ্রাহক অন্যান্য হিসাবের তুলনায় অধিক লাভসহ উত্তোলন করতে পারেন।উদ্দীপকে জনাব মাহবুব ডিপিএস এর মেয়াদপূর্তিতে এককালীন পাঁচ লক্ষ টাকা গ্রহণ করেন। যা থেকে বিশ হাজার টাকা দিয়ে একটি সঞ্চয়ী হিসাব খোলেন। অবশিষ্ট অর্থ তিনি আর্থিক লাভের আশায় দীর্ঘ সময়ের জন্য অন্য একটি হিসাবে জমা রাখেন। জনাব মাহবুব অবশিষ্ট টাকা ব্যাংকের স্থায়ী হিসাবে বিনিয়োগ করেন।স্থায়ী হিসাবের অর্থ ব্যাংক নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের সুযোগ পায়। এ কারণেই এ হিসাবের গ্রাহকরা ব্যাংক হতে সর্বাধিক মুনাফা পেয়ে থাকেন। জনাব মাহবুবের প্রত্যাশাই ছিল অধিক মুনাফা অর্জন করা। সুতরাং, প্রত্যাশা পূরণে স্থায়ী হিসাবটি যথেষ্ট হওয়ায় উক্ত হিসাবটি গ্রহণ তার জন্য যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অবশিষ্ট অর্থ দীর্ঘমেয়াদের জন্য অন্য একটি ব্যাংক হিস…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর