দ্বিতীয় পর্যায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ কতটুকু যৌক্তিক? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে ঋণের বরাদ্দকরণ নীতি প্রয়োগ করেছে, যা ঋণের খাতকে নির্দিষ্ট করার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানকে নিয়ন্ত্রণ করেছে।এ পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিছু খাতে ঋণদানে বিধি-নিষেধ আরোপ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট সীমাসহ ঋণদানে উৎসাহিত করে।উদ্দীপকে উল্লেখ্য বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক হার নীতি প্রয়োগ করেও কাম্য সফলতা অর্জনে ব্যর্থ হয়। ফলে ব্যাংকটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষেত্রকে সুনির্দিষ্ট করে দেয়।এখানে মূলত কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর লাগামহীন ঋণ কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে ঋণের খাতকে বরাদ্দ করে দিয়েছে। যার ফলে সামর্থ্য থাকা সত্ত্বেও বাণিজ্যিক ব্যাংক কেবল নির্দিষ্ট খাতেই ঋণদানে বাধ্য, যা উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে স্থিতিশীল করেছে।[সহায়ক তথ্য]ঋণ বরাদ্দকরণ নীতি: ধরা যাক, কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা জারি করল যে বাণিজ্যিক ব্যাংকসমূহ শিল্প খাতে যে ঋণ দেবে তার ৪০% দিতে হবে কৃষি খাতে। এখানে মূলত খাত অনুযায়ী এভাবে ঋণের পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
দ্বিতীয় পর্যায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর