কার্যাবলির ভিত্তিতে জনাব মাহী এর ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মাহীর কর্মরত ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক অর্থবাজার ও ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রক। এছাড়াও মুদ্রামান ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা সৃষ্টিতে ব্যাংকটি কাজ করে।উদ্দীপকে জনাব মাহী সদ্য এমবিএ পাস করে X ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। উক্ত ব্যাংকটি দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা ও ঋণ নিয়ন্ত্রণের সাথে যুক্ত। অর্থাৎ জনাব মাহীর ব্যাংকটি দেশের অর্থব্যবস্থার ও ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এই দায়িত্ব কেবল একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক পালন করে থাকে। সুতরাং বলা যায়, জনাব মাহীর কর্মরত ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কার্যাবলির ভিত্তিতে জনাব মাহী এর ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর